ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ট্রাম্পের শুল্কে স্বর্ণের দাম বিশ্ববাজারে তুঙ্গে! বাংলাদেশে কি প্রভাব পড়ল?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

ট্রাম্পের শুল্কে স্বর্ণের দাম বিশ্ববাজারে তুঙ্গে! বাংলাদেশে কি প্রভাব পড়ল?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের প্রভাব এবার পড়েছে স্বর্ণের আন্তর্জাতিক বাজারেও। এক কেজি ওজনের স্বর্ণের বারে ৩৯ শতাংশ শুল্ক বসানোয় বিশ্বজুড়ে ধাতুটির দাম বাড়তে শুরু করেছে।

গালফ নিউজের রিপোর্ট অনুযায়ী, মাত্র ২৪ ঘণ্টায় স্বর্ণের দাম প্রতি আউন্সে বেড়ে দাঁড়িয়েছে ৩৪০০ ডলারের ওপরে, যা একদিন আগেও ছিল ৩৩৭২ ডলার।

বিশ্বের ৭০ শতাংশ অপরিশোধিত স্বর্ণ প্রক্রিয়াজাতকরণ হয় সুইজারল্যান্ডে। দেশের বড় বড় রিফাইনারি যেমন ভ্যালকাম্বি, প্যাম্প, মেটাল ইত্যাদি আন্তর্জাতিক বাজারে স্বর্ণ সরবরাহ করে থাকে। যুক্তরাষ্ট্রে গত বছরে সুইস স্বর্ণ রপ্তানির পরিমাণ ছিল ৬১.৫ বিলিয়ন ডলার, যার দুই-পঞ্চমাংশ এখন শুল্কের আওতায় আসছে।

তবে সংযুক্ত আরব আমিরাতে এই শুল্কের প্রভাব তেমন পড়বে না বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, নিউইয়র্কের ব্যবসায়ীরা এখন আগেভাগেই এক কেজি স্বর্ণের বার ডেলিভারির জন্য জরুরি ভিত্তিতে অর্ডার দিচ্ছেন, যার কারণে স্বর্ণের চাহিদা বাড়ছে এবং দাম দ্রুত বাড়ছে।

সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বাজার বিশ্লেষক আরুন জন বলেন,

“আমাদের ব্যবসায়ীরা এখনও সুইজারল্যান্ড থেকে শুল্কমুক্ত স্বর্ণ আমদানি করতে পারছেন।”

স্বর্ণের আন্তর্জাতিক দামের প্রভাব এখন দুবাইয়ের বাজারেও দেখা যাচ্ছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি গ্রামে ৩৭৮.৭৫ দিরহামে, যা ২১ জুলাইয়ের পর সর্বোচ্চ। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন দাম শিগগিরই ৩৮০ দিরহাম ছাড়িয়ে যাবে।

একজন দুবাই ভিত্তিক স্বর্ণ ব্যবসায়ী বললেন,

“এই মুহূর্তে দাম কমার কোনো লক্ষণ নেই। আমাদের একটাই আশা, সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্রুত বাণিজ্য চুক্তি হয়ে যায়। তাহলেই স্বর্ণের সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম স্থিতিশীল থাকবে।”

অন্যদিকে, বাংলাদেশে সর্বশেষ সমন্বয়ের পর স্বর্ণের দাম কিছুটা কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (৬ আগস্ট) করা সমন্বয় অনুসারে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ১ হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছে।

তার ফলে বাংলাদেশে স্বর্ণের দাম দাঁড়িয়েছে:

২২ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা

২১ ক্যারেট: ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা