ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরান-পাকিস্তান বাণিজ্যে বড় চমক! বার্ষিক লেনদেন ১০ বিলিয়ন ডলারে উন্নীতের ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ইরান-পাকিস্তান বাণিজ্যে বড় চমক! বার্ষিক লেনদেন ১০ বিলিয়ন ডলারে উন্নীতের ঘোষণা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি পাকিস্তানে এসে ঘোষণা দিয়েছেন, দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য লেনদেন দ্রুতই বর্তমান ৩ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে।

ইসলামাবাদ সফরে তিনি বললেন, দুই দেশ ইতোমধ্যে এই পরিকল্পনা তৈরি করেছে এবং খুব শিগগিরই তা বাস্তবায়িত হবে।

পেজেশকিয়ান ইসরায়েলি সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে ইরানের প্রতি সমর্থন ও আগ্রাসনের কঠোর নিন্দার জন্য বিশেষ প্রশংসা করেন।

তিনি আরও বলেন, “নিরাপত্তা উন্নয়ন এবং সীমান্ত বিষয়ক আলোচনা চলমান। দেশের মধ্যে সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে টেকসই আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে এই সফরে পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও রয়েছে।

এছাড়াও, তিনি বলেন, “ইসরায়েলের সম্প্রসারণবাদী শাসনের আগ্রাসনের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোর, বিশেষ করে মুসলিম দেশের মধ্যে আরও সক্রিয় ও বাস্তবসম্মত সহযোগিতা প্রয়োজন।”