ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গরম গরম সিদ্ধান্ত! আরও ৯০ দিন চিনের পণ্যে অতিরিক্ত শুল্ক দেবে না আমেরিকা – ট্রাম্পের চমকপ্রদ ঘোষণা, পালটা একই পদক্ষেপ বেজিংয়ের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ০৩:০৮ এএম

গরম গরম সিদ্ধান্ত! আরও ৯০ দিন চিনের পণ্যে অতিরিক্ত শুল্ক দেবে না আমেরিকা – ট্রাম্পের চমকপ্রদ ঘোষণা, পালটা একই পদক্ষেপ বেজিংয়ের

চিন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ আপাতত বিরতি পেল আরও তিন মাসের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, ১৪৫% পর্যন্ত শুল্ক বসানোর পরিকল্পনা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হচ্ছে। একইসঙ্গে বেজিংও ঘোষণা করেছে, তারা এখনই মার্কিন পণ্যের উপর ১২৫% অতিরিক্ত শুল্ক আরোপ করবে না।

সম্প্রতি গুঞ্জন উঠেছিল, ভারতের পর এবার রুশ তেল কেনার ‘অপরাধে’ চিনকে শাস্তি দিতে পারে ওয়াশিংটন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইঙ্গিত দিয়েছিলেন, নতুন শুল্ক আসছে। কিন্তু সব জল্পনা উড়িয়ে ট্রাম্প সরাসরি জানালেন—এখনই অতিরিক্ত শুল্ক নয়।

সোমবার সাংবাদিকরা যখন শুল্ক নিয়ে প্রশ্ন করেন, ট্রাম্প বলেন, “আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ওরা (চিন) ভালোভাবেই বিষয়টা সামলাচ্ছে। আমার সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্পর্কও দারুণ।” এরপরই নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন তিনি।

গত মে মাসে জেনেভায় বৈঠকে দুই দেশ ৯০ দিনের জন্য শুল্ক বিরতিতে সম্মত হয়েছিল। পরে জুলাইয়ের শেষে স্টকহোমে ফের বৈঠক হলেও কোনো ঘোষণা আসেনি। এবার ট্রাম্প স্পষ্ট করে দিলেন—নতুন শুল্ক আরোপ ১০ নভেম্বর রাত ১২টা ১ মিনিট পর্যন্ত স্থগিত থাকবে।

এ সময়ের মধ্যে বর্তমান শুল্ক কার্যকর থাকবে—চিনে আমেরিকার শুল্ক ৩০% এবং মার্কিন পণ্যে চিনের শুল্ক ১০%। নতুন সিদ্ধান্তে অন্তত তিন মাসের জন্য স্বস্তি পেল উভয় দেশের আমদানি-রপ্তানি ব্যবসা।