ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পুতিনের সঙ্গে ‘চুপচাপ’ বৈঠক, আগে জেলেনস্কিকে ফোন – রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ট্রাম্পের চমকপ্রদ কূটনৈতিক পরিকল্পনা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ০৪:০৮ পিএম

পুতিনের সঙ্গে ‘চুপচাপ’ বৈঠক, আগে জেলেনস্কিকে ফোন – রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ট্রাম্পের চমকপ্রদ কূটনৈতিক পরিকল্পনা

শুক্রবার আলাস্কায় মুখোমুখি বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলোচনার বিষয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তি চুক্তি। তবে বৈঠকে ট্রাম্প নাকি থাকবেন মূলত শ্রোতার ভূমিকায়।

এর আগে বুধবার ভার্চুয়াল বৈঠকে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টসহ কয়েকজন ইউরোপীয় নেতা অংশ নিতে পারেন। এই বৈঠক পুতিন-ট্রাম্প আলোচনার মাত্র এক দিন আগে, যা কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন, যুদ্ধ বন্ধের সঠিক লক্ষ্য ঠিক করতেই ট্রাম্প এখন মূলত শুনতে চান। পুতিনের অনুরোধে এই দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে জেলেনস্কি থাকছেন না।

যদিও ট্রাম্প পরে বলেছেন, তিনি পুতিনের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং যুদ্ধ থামাতে বলবেন। তার ভাষায়, “বৈঠকের প্রথম দুই মিনিটেই বুঝে যাব, চুক্তি সম্ভব কি না।”

অন্যদিকে জেলেনস্কির দাবি, রাশিয়া কোনো যুদ্ধবিরতিতে রাজি নয়; বরং নতুন হামলার পরিকল্পনা করছে। ফলে এই বৈঠক বিশ্ব কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।