ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কুয়েতে বিষাক্ত মদের ভয়াবহ ঘটনা! প্রাণ গেল ১০ প্রবাসীর, আরও অনেকে লড়ছেন মৃত্যুর সঙ্গে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

কুয়েতে বিষাক্ত মদের ভয়াবহ ঘটনা! প্রাণ গেল ১০ প্রবাসীর, আরও অনেকে লড়ছেন মৃত্যুর সঙ্গে

কুয়েতে বিষাক্ত মদ পান করে প্রাণ হারিয়েছেন ১০ জন প্রবাসী। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন ভারতের মালয়ালি জাতিগোষ্ঠীর হতে পারেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটে গত রোববার। বিষাক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন প্রায় ১৫ জন প্রবাসী। তাদের দ্রুত ফারওয়ানিয়া ও আদন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা যান, বাকিরা এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মদের বিষক্রিয়াতেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মদগুলো কোথা থেকে কেনা হয়েছিল, তা ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে। তারা বলছে, দায়ীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় প্রবাসী মহলে নেমে এসেছে শোকের ছায়া।