ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পথে জেলেনস্কি? ট্রাম্প–পুতিন বৈঠকের আগে টেলিগ্রাফের বিস্ফোরক রিপোর্টে চমকে উঠল বিশ্ব!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পথে জেলেনস্কি? ট্রাম্প–পুতিন বৈঠকের আগে টেলিগ্রাফের বিস্ফোরক রিপোর্টে চমকে উঠল বিশ্ব!

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দখলে থাকা কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনায় রাজি হতে পারেন—এমনই বিস্ফোরক দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। সূত্র বলছে, এই ইঙ্গিত এসেছে ডোনাল্ড ট্রাম্প সমর্থিত সম্ভাব্য শান্তি চুক্তির প্রস্তাব থেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আলাস্কায় ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের আগে এই প্রস্তাব আলোচনায় এসেছে। জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সতর্ক করে বলেছেন—যদি চুক্তিতে আরও ভূখণ্ড ছেড়ে দেওয়ার শর্ত থাকে, তা প্রত্যাখ্যান করতে হবে।

তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া, খেরসন ও ক্রিমিয়ার মতো অঞ্চল ধরে রাখার সুযোগ দেওয়া যেতে পারে। এতে ফ্রন্টলাইন কার্যত স্থির হয়ে যাবে এবং ওই অঞ্চলগুলো মস্কোর হাতেই থেকে যাবে।

বিশ্লেষকদের মতে, কয়েক মাস আগেও যিনি দৃঢ়ভাবে বলেছিলেন—“কিয়েভের কোনো জমি দখলদারদের হাতে দেওয়া হবে না”—সেই জেলেনস্কির এই নরম অবস্থান বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ট্রাম্প–পুতিন বৈঠক নিয়ে ইউক্রেন ও ইউরোপজুড়ে উদ্বেগ বাড়ছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, “আমার অনেক ভয় এবং অনেক আশা আছে এই বৈঠক নিয়ে।” মার্কিন কর্মকর্তারা অবশ্য আশ্বস্ত করেছেন যে আলোচনার আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে পরামর্শ করা হবে।