ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ চলছেই, তবু ইসরায়েলে কাজের খোঁজে ২০ হাজার ভারতীয়! 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ চলছেই, তবু ইসরায়েলে কাজের খোঁজে ২০ হাজার ভারতীয়! 

গাজায় ইসরায়েলের হামলা একদিনও থামেনি। এর মধ্যেই অন্তত ২০ হাজার ভারতীয় শ্রমিক সেখানে কাজের জন্য গিয়েছেন—এ তথ্য জানিয়েছে ভারত সরকার।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় গণহত্যা শুরু হলে হাজার হাজার ফিলিস্তিনি চাকরি হারান বা ছেড়ে দেন। এই শূন্যস্থান পূরণেই ভারতীয় শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান—২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত প্রায় ২০ হাজার ভারতীয় ইসরায়েলে গিয়েছেন। এর মধ্যে চুক্তির আওতায় ৬ হাজার ৭৩০ জন নির্মাণ শ্রমিক ও ৪৪ জন সেবাকর্মী।

বেসরকারি উদ্যোগে আরও প্রায় ৭ হাজার সেবাখাতে এবং ৬ হাজার ৪০০ জন নির্মাণখাতে গিয়েছেন। ফলে গাজায় হত্যাযজ্ঞ চললেও ইসরায়েলি অর্থনীতিতে ভারতীয় শ্রমিকদের অবদান স্পষ্ট।

যুদ্ধ শুরুর পর ইসরায়েল প্রায় ৭০ হাজার ফিলিস্তিনির ওয়ার্ক পারমিট বাতিল করে, যা তীব্র শ্রমিক সংকট সৃষ্টি করে। সেই ফাঁকা স্থান দখল করে নেয় ভারতীয়রা।

এদিকে দখলদার ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত, আহত দেড় লাখেরও বেশি। নিহতদের মধ্যে প্রায় ১৯ হাজার শিশু।