ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলি আগ্রাসন রুখতে সিরিয়ার 'রাশিয়া কার্ড'! রুশ সেনাদের টহল ফেরানোর জোর অনুরোধ, উত্তপ্ত মধ্যপ্রাচ্যে নতুন টানটান উত্তেজনা!"


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

ইসরায়েলি আগ্রাসন রুখতে সিরিয়ার 'রাশিয়া কার্ড'! রুশ সেনাদের টহল ফেরানোর জোর অনুরোধ, উত্তপ্ত মধ্যপ্রাচ্যে নতুন টানটান উত্তেজনা!"

ইসরায়েলের বাড়তে থাকা সামরিক আগ্রাসন ঠেকাতে এবার রাশিয়ার সাহায্য চাইল সিরিয়া! আবু মোহাম্মদ আল-জুলানির নেতৃত্বাধীন সিরিয়ার সরকার দক্ষিণাঞ্চলে রুশ সামরিক পুলিশের টহল আবারও চালুর জন্য মস্কোর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম কমারসান্ত জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ইসরায়েলের হামলা প্রতিরোধ করা। সিরিয়ার দাবি, ২০২৪ সালের ডিসেম্বরে ইসরায়েল তাদের দক্ষিণাঞ্চলের একটি অংশ দখল করে নিয়েছে। দামেস্ক বিশ্বাস করছে, রাশিয়ার সেনাবাহিনী যদি সেখানে টহল দেয়, তাহলে ইসরায়েলি আক্রমণের তীব্রতা কমে যাবে।

রাশিয়ার প্রতিক্রিয়া কী?
ইতিমধ্যে উত্তর-পূর্ব সিরিয়ার আল-কামিশলি এলাকায় রুশ সেনাদের টহল আবারও শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর নিশ্চিত হয়েছে। এখন প্রশ্ন হলো, দক্ষিণ সিরিয়াতেও কি রাশিয়া একইভাবে সেনা মোতায়েন করবে?

কেন এই আবেদন?
গত কয়েক মাসে ইসরায়েল-সিরিয়া সীমান্তে উত্তেজনা ক্রমাগত বেড়েছে। সিরিয়া চাইছে যেকোনো মূল্যে ইসরায়েলি আক্রমণ ঠেকাতে। আর রাশিয়ার সেনাদের উপস্থিতি ইসরায়েলকে কিছুটা হলেও চাপে ফেলতে পারে—এই আশায় মস্কোর দিকে তাকিয়ে দামেস্ক!

পরবর্তী পদক্ষেপ কী?
মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতিতে রাশিয়া কীভাবে সাড়া দেবে, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। যদি রুশ সেনারা সিরিয়ার দক্ষিণাঞ্চলে টহল শুরু করে, তাহলে ইসরায়েলের প্রতিক্রিয়া কী হবে? উত্তেজনা আরও বাড়বে নাকি শান্তির পথে কোনো সমাধান মিলবে?