ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দাখ সীমান্তে চীনের নতুন রেল প্রকল্প! ভারতের নিরাপত্তা কেঁপে উঠলো


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

দাখ সীমান্তে চীনের নতুন রেল প্রকল্প! ভারতের নিরাপত্তা কেঁপে উঠলো

লাদাখ সীমান্তে উত্তেজনা আবারও ছড়িয়ে পড়েছে। এবার চীন পরিকল্পনা করছে সীমান্তের একেবারে কাছ দিয়ে রেললাইন নির্মাণের, যা ভারতকে বিশেষভাবে উদ্বিগ্ন করে তুলেছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর এই নতুন রেল প্রকল্পে বেজিংয়ের তৎপরতা স্পষ্ট, যা কৌশলগতভাবে বড় গুরুত্ব বহন করছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী, নতুন রেললাইনটি তৈরি হবে চীনের জিনজিয়াং থেকে তিব্বতের রাজধানী লাসা পর্যন্ত। এই রেললাইন হোতান শহরের সঙ্গে লাসা শহরকে সরাসরি যুক্ত করবে। এর মাধ্যমে লাসা-শিগাৎসে রেলপথকে হোতানের সঙ্গে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা চীনের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে কৌশলগতভাবে একত্রিত করবে।

বিশেষজ্ঞদের মতে, এই রেললাইন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৫০০ মিটার উচ্চতায় যাবে এবং এলএসি’র কাছ দিয়ে অতিক্রম করবে। ফলে সীমান্তে সামরিক সরঞ্জাম, অস্ত্র এবং সেনা মোতায়েন দ্রুত ও সহজ হবে।

চীনের লাসার সঙ্গে প্রথম রেল যোগাযোগ শুরু হয়েছিল ২০০৬ সালে। বর্তমানে বেজিং এই রেলপথকে আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। নতুন লাইনটি আকসাই চীনের ভেতর দিয়ে যাবে, যা ভারতেরও ভূখণ্ড বলে দাবি। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে কৌশলগত সুবিধা নেওয়ার জন্য এ বছরের মধ্যে রেললাইন সম্প্রসারণের কাজ শুরু করবে চীন।