এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম
বিশ্ব অর্থনীতিতে চমক! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংয়ের কাছে নরম সুরে পিছু হটলেন। বহুদিন ধরে চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ স্থগিত হচ্ছে। নতুন নির্বাহী আদেশে শুল্ক স্থগিত ৯০ দিন বাড়ানো হলো, যেখানে মার্কিন বাজারে চীনা পণ্যের ওপর ৩০% শুল্ক এবং চীনে মার্কিন পণ্যের ওপর ১০% শুল্ক থাকবে।
বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পালাবদল ঘটেছে—চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ আবারও স্থগিত করতে হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্রকে একমাত্র সুপার পাওয়ার মনে করা হলেও, অর্থনৈতিক প্রভাব ও বিশ্বব্যাপী বাণিজ্য কৌশলে চীন এখন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে।
শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের অর্থনৈতিক শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্প প্রশাসন নানা প্রচেষ্টা চালালেও চীনের উত্থান ঠেকানো যায়নি; বরং বেশিরভাগ ক্ষেত্রেই চীনের কৌশলের কাছে মাথা নত করতে হয়েছে।
ট্রাম্পের উচ্চ শুল্ক নীতি বিশ্বজুড়ে বেশিরভাগ দেশ স্বাগত জানালেও, চীন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। বেইজিং পাল্টা শুল্ক আরোপ করে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এক পর্যায়ে চীন মার্কিন পণ্যের ওপর ১২৫% শুল্ক আরোপ করে, আর যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর বসায় ১৪৫% শুল্ক।
শেষে উপায় না দেখে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করে। মে মাসে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, তিন মাসের জন্য নতুন শুল্ক কার্যকর হবে না। এই স্থগিতাদেশ শেষ হওয়ার আগেই ট্রাম্প এক নির্বাহী আদেশে শুল্ক বিরতি আরও ৯০ দিন বাড়ানোর ঘোষণা দেন।
এই সময় যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের ওপর ৩০% শুল্ক এবং চীনের বাজারে মার্কিন পণ্যের ওপর ১০% শুল্ক বহাল থাকবে। অর্থাৎ, দুই দেশের বাণিজ্য যুদ্ধ এখন সাময়িকভাবে শিথিল, তবে অর্থনৈতিক উত্তেজনা পুরোপুরি কমেনি।