ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফাঁস ভয়ঙ্কর মানচিত্র! মিসর-জর্ডান-সিরিয়া-লেবানন মিলিয়ে “বৃহৎ ইসরায়েল” বানাতে চান নেতানিয়াহু, ফিলিস্তিন পুরোটা গিলে খাওয়ার স্বপ্ন!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

ফাঁস ভয়ঙ্কর মানচিত্র! মিসর-জর্ডান-সিরিয়া-লেবানন মিলিয়ে “বৃহৎ ইসরায়েল” বানাতে চান নেতানিয়াহু, ফিলিস্তিন পুরোটা গিলে খাওয়ার স্বপ্ন!

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্বপ্ন এখন আরও বড়— শুধু ফিলিস্তিন নয়, মিসর, জর্ডান, সিরিয়া আর লেবাননের অংশ মিলিয়ে গড়তে চান তথাকথিত “বৃহৎ ইসরায়েল”। ফাঁস হওয়া এক মানচিত্রে দেখা গেছে, এই পরিকল্পনায় ফিলিস্তিনের পুরো ভূখণ্ডই ইসরায়েলের অধীনে চলে যাবে।

১৯৪৮ সালে জাতিসংঘের মাধ্যমে ফিলিস্তিনের জমি দখল করে জন্ম নেয় ইসরায়েল। তখন থেকেই দখলের যাত্রা থামেনি— বরং ধাপে ধাপে বেড়েই চলেছে। এখন তাদের চোখ পড়েছে আরও চারটি স্বাধীন দেশের ভূখণ্ডে।

১২ আগস্ট, মঙ্গলবার আই২৪ নিউজের এক অনুষ্ঠানে হাজির হন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। সঞ্চালক শ্যারন গাল তাকে উপহার দেন একটি অ্যামুলেট, যেখানে খোদাই করা ছিল “বৃহৎ ইসরায়েল”-এর মানচিত্র। শ্যারন সরাসরি প্রশ্ন করলেন— তিনি কি চান এই গ্রেটার ইসরায়েল বাস্তবে হোক? নেতানিয়াহুর উত্তর ছিল ছোট কিন্তু জোরালো— “অনেক চাই।”

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, তিনি এক “ঐতিহাসিক ও ঐশ্বরিক মিশন”-এ কাজ করছেন।

গত দুই বছর ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা উপত্যকা, দক্ষিণ লেবানন আর দক্ষিণ সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, এসবই বৃহৎ ইসরায়েলের জন্য জমি দখলের ধাপ।

এর আগেও ইসরায়েলের অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ ঘোষণা দিয়েছিলেন— তাদের লক্ষ্য সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত সীমানা বাড়ানো। পাশাপাশি, ফিলিস্তিনের সম্ভাব্য রাজধানী পূর্ব জেরুজালেমকেও নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছিলেন তিনি।