ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজা দখল পরিকল্পনায় ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলো উত্তর কোরিয়া, বলল ‘ফিলিস্তিনি ভূখণ্ড দখল আন্তর্জাতিক আইন লঙ্ঘন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

গাজা দখল পরিকল্পনায় ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলো উত্তর কোরিয়া, বলল ‘ফিলিস্তিনি ভূখণ্ড দখল আন্তর্জাতিক আইন লঙ্ঘন

ইসরায়েলের গাজা দখল পরিকল্পনা নিয়ে এবার সরাসরি মুখ খুলেছে উত্তর কোরিয়া। পূর্ব এশিয়ার এ দেশটি বলেছে— এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ, এবং গাজা উপত্যকা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ।

মঙ্গলবার ১২ আগস্ট উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-কে দেওয়া বিবৃতিতে মুখপাত্র বলেন, “গাজা পুরোপুরি দখল করার ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।

গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর নেতৃত্বে ধাপে ধাপে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দেয়। জবাবে উত্তর কোরিয়া অভিযোগ তোলে, “আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলের গ্যাংস্টারসুলভ মানসিকতা স্পষ্ট।”

মুখপাত্র আরও বলেন, “গাজা উপত্যকার মানবিক সংকট আরও গভীর করা, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করার মতো অপরাধমূলক কর্মকাণ্ড আমরা কঠোরভাবে নিন্দা ও প্রত্যাখ্যান করছি।

পিয়ংইয়ং স্পষ্ট জানিয়ে দিয়েছে—ইসরায়েলকে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর অবৈধ সশস্ত্র হামলা বন্ধ করতে হবে এবং গাজা থেকে পুরোপুরি সরে যেতে হবে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ভয়াবহ যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে, এ পর্যন্ত প্রায় ৬১,৬০০ মানুষ নিহত হয়েছেন। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে।