ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফিলিস্তিনের পাশে ১৪৫ দেশ! একা হয়ে গেল যুক্তরাষ্ট্র, পশ্চিমা শক্তিধর দেশগুলোও এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

ফিলিস্তিনের পাশে ১৪৫ দেশ! একা হয়ে গেল যুক্তরাষ্ট্র, পশ্চিমা শক্তিধর দেশগুলোও এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে

ইসরায়েলের দখলদারিত্ব এবং গাজায় নির্মম হামলার বিরুদ্ধে এবার বিশ্বের বেশিরভাগ দেশ ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা শক্তিধর দেশগুলোও ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। এর ফলে ফিলিস্তিনের পাশে থাকা দেশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫টিরও বেশি।

ফিলিস্তিনকে প্রথম বড় পরিসরে স্বীকৃতি দেওয়া হয় ১৯৮৮ সালে, যখন ফিলিস্তিন ন্যাশনাল কাউন্সিল (পিএনসি) স্বাধীন রাষ্ট্র ঘোষণার ঘোষণা দেয়। পরবর্তী সময়ে ১৯৯০, ২০০০ এবং ২০১০ সালে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।

কিন্তু ২০২৩ সালে গাজায় ইসরায়েলের নির্মম হামলার পর ইউরোপের দেশগুলো নতুন করে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ২০২৪ সালে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন স্বীকৃতি দেয়। এরপর যুক্ত হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোস ও জ্যামাইকা।

ইউরোপের এই নতুন অবস্থান ফিলিস্তিনের কূটনৈতিক শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। বিপরীতে, ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র ক্রমেই একা হয়ে পড়ছে।

তবে যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে—যা-ই হোক না কেন, তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না।