ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের মিথ্যা অভিযোগে সৌদি আরবের ‘বাহরি’ কোম্পানির কড়া জবাব, রিয়াদের শিপিং জায়ান্ট সরাসরি অস্বীকার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের মিথ্যা অভিযোগে সৌদি আরবের ‘বাহরি’ কোম্পানির কড়া জবাব, রিয়াদের শিপিং জায়ান্ট সরাসরি অস্বীকার

ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের অভিযোগে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরবের জাতীয় শিপিং কোম্পানি বাহরি। সোমবার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তারা স্পষ্ট জানায়—এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

বাহরি আরও জানিয়েছে, তারা সৌদি আরবের স্থায়ী নীতি, ফিলিস্তিন ইস্যুতে দেশটির অবস্থান এবং সমুদ্র পরিবহন সম্পর্কিত সব স্থানীয় ও আন্তর্জাতিক আইন মেনে চলে। কোম্পানির দাবি, কোনো চালান বা পণ্য কখনোই ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো হয়নি। সব কার্যক্রম চলে কঠোর নজরদারি ও স্বচ্ছ পর্যালোচনার আওতায়।

সংস্থাটি জানিয়েছে, যদি তাদের সুনাম ক্ষুণ্ণ করা বা নীতি বিকৃতভাবে উপস্থাপন করা হয়, তারা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত।

এই প্রতিক্রিয়া এসেছে ইতালীয় সংবাদমাধ্যমের একটি রিপোর্টের পর। ওই রিপোর্টে বলা হয়েছিল, জেনোয়া বন্দরে শ্রমিকরা সৌদি জাহাজ ‘বাহরি ইয়ানবু’ আটকে দিয়েছে, যেটিতে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলের উদ্দেশ্যে অস্ত্র পাঠানো হচ্ছিল। তবে বাহরি দৃঢ়ভাবে এই দাবি নাকচ করেছে।