ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দুই নম্বর কম পেয়েছে বলে শিক্ষিকাকে কিল-ঘুষি! থাইল্যান্ডের স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ভাইরাল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৫, ০৯:০৮ পিএম

দুই নম্বর কম পেয়েছে বলে শিক্ষিকাকে কিল-ঘুষি! থাইল্যান্ডের স্কুলে চাঞ্চল্যকর ঘটনা ভাইরাল

থাইল্যান্ডের মধ্যাঞ্চলীয় প্রদেশ উথাই থানির এক স্কুলে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক ছাত্র পরীক্ষায় দুই নম্বর কম পেয়েছে বলে ক্ষিপ্ত হয়ে শিক্ষিকাকে নির্মমভাবে মারধর করেছে। বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

স্থানীয় সময় ৫ আগস্ট, একাদশ শ্রেণির ১৭ বছর বয়সী ছাত্রটি গণিতের পরীক্ষায় ২০-এর মধ্যে ১৮ নম্বর পায়। নম্বর কম দেওয়ায় সে শিক্ষিকার কাছে জানতে চাইলে শিক্ষিকা জানান—উত্তর ঠিক থাকলেও উন্নতির জায়গা আছে, তাই ২ নম্বর কাটা হয়েছে, এবং এ নিয়মে অন্য শিক্ষকরাও নম্বর দিয়েছেন।

ছাত্রটি অন্য শিক্ষকদের সঙ্গেও কথা বলার পর শ্রেণিকক্ষে ফিরে এসে নম্বর বাড়ানোর দাবি জানায়। শিক্ষিকা রাজি না হওয়ায় সে ডেস্কে লাথি মারে, পরে ক্ষমা চাইতেও শিক্ষিকা অস্বীকার করলে সহপাঠীদের সামনে শুরু হয় ভয়ঙ্কর মারধর—লাথি, কিল ও ঘুষি একের পর এক।

ঘটনায় শিক্ষিকার চোখ, মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ছাত্রটিকে বহিষ্কার করেছে এবং শিক্ষিকা পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।