ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ক্ষতি! ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা কৌশলে ধ্বংস ৫২টি সামরিক যান - গাজার যুদ্ধে নতুন মোড়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ক্ষতি! ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা কৌশলে ধ্বংস ৫২টি সামরিক যান - গাজার যুদ্ধে নতুন মোড়

গাজায় চলছে এক অসম যুদ্ধের নতুন অধ্যায়। একদিকে ইসরায়েলের হাই-টেক ট্যাংক, ড্রোন আর যুদ্ধবিমান, অন্যদিকে ফিলিস্তিনি যোদ্ধাদের চোখে পড়ে না এমন গেরিলা কৌশল। প্রতিটি ধ্বংসস্তূপ, প্রতিটি গলিপথ হয়ে উঠেছে তাদের আক্রমণের মঞ্চ। মাতৃভূমি রক্ষার তীব্র আকাঙ্ক্ষায় ফিলিস্তিনি যোদ্ধারা দিনরাত চালিয়ে যাচ্ছে হামলা।

হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করেছে, গত ৬৭৫ দিনে তারা ইসরায়েলের ৫২টি সামরিক লক্ষ্য ধ্বংস করেছে। তাদের সাম্প্রতিক সাফল্যগুলো হলো:

৪ জুলাই: সুজাইয়ার পূর্বে মার্কাভা ট্যাংক ধ্বংস

৫ জুলাই: ইসরায়েলি সেনাদের অবস্থান করছিল এমন ভবনে বিস্ফোরণ

৯ জুলাই: একই এলাকায় তিন সেনাকে গুলি করে হত্যা

গত সপ্তাহে: দুটি সামরিক স্থাপনা ধ্বংস ও দুই সেনা আহত

এদিকে, আল কুদস ব্রিগেড গাজা সীমান্তে রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় নাহাল উজ ও কাফার সাদ কিবুজে দুঃসাহসী আক্রমণ। তাদের ঘোষণা: "ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা থামব না।"

আন্তর্জাতিক চাপ বাড়ছে
গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। কানাডা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো ইতিমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ১৪৫টির বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও একমাত্র আমেরিকা এখনো ইসরায়েলের পাশে আছে। এই অবস্থায় কূটনৈতিকভাবে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরায়েল।