এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৫, ০৩:০৮ পিএম
পাকিস্তানে প্রবল বন্যা ও ভূমিধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ ছাড়িয়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে, যেখানে মারা গেছেন ৩০৭ জন। গিলগিট-বাল্তিস্তান ও কাশ্মীরে আরও ১৪ জন নিহত হয়েছে।
দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, বিপর্যস্ত রাস্তাঘাট ও হঠাৎ ভূমিধসের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চলছে, তবে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে।
উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে, পর্যটক এলাকা মানসেরা থেকে ১,৩০০ জনকে সরানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। প্রাদেশিক সরকার কয়েকটি জেলা দুর্যোগকবলিত ঘোষণা করেছে।
ভার্ষিক বর্ষা দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হলেও আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণ হয়ে বিপর্যয় সৃষ্টি করে। ভারতের কাশ্মীরেও প্রবল বৃষ্টিতে অন্তত ৬০ জন নিহত ও প্রায় ২০০ নিখোঁজ।