এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা শুধু বেড়ে যাচ্ছে না, বরং যুদ্ধ শেষ হলে এটি আরও ভয়াবহ আকার নিতে পারে। শুক্রবার এক ইসরাইলি কর্মকর্তা সতর্ক করেছেন, সামরিক চাকরি থেকে পলায়ন বা ফাঁকির বিষয়টি না সমাধান করলে ইহুদিবাদও শেষ হয়ে যেতে পারে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যখন রাজনৈতিক কারণে হারেদি তরুণদের সামরিক চাকরি থেকে অব্যাহতি দিতে বাধ্য হচ্ছেন, তখন ‘ইসরায়েল আমাদের বাড়ি’ দলের প্রধান আভিগডোর লিবারম্যান সতর্ক করে বলেছেন,“আমরা অবশ্যই সামরিক চাকরিতে ফাঁকি দেয়া বন্ধ করতে হবে; অন্যথায় ইহুদিবাদ শেষ হয়ে যাবে।”
লিবারম্যান আরও বলেন, একদিকে আমরা লাখ লাখ রিজার্ভ সেনাকে বারবার যুদ্ধক্ষেত্রে পাঠাতে চাই না, অন্যদিকে নেতানিয়াহুর মন্ত্রিসভা হারেদিদের গণপলায়নকে সমর্থন করছে।
সম্প্রতি নেতানিয়াহু রাজনৈতিক কারণে পররাষ্ট্র ও নিরাপত্তা কমিটির প্রধানকে বরখাস্ত করেছেন। কারণ তিনি হারেদিদের সামরিক সেবা দেওয়ার ওপর জোর দিয়েছিলেন। এর ফলে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে বড় টানাপোড়েন তৈরি হয়েছে।
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫০ জনের বেশি ইসরায়েলি সৈন্য আত্মহত্যা করেছেন।
তথ্যগুলো দেখায় যে গাজা যুদ্ধ কেবল সেনাদের মানসিক চাপ বৃদ্ধি করেনি, বরং যুদ্ধের পরই এটি সেনাবাহিনীর জন্য প্রধান হুমকি হয়ে উঠছে।
হারেদি সামরিক পরিষেবা আইন পাসের জন্য নেসেটে বিরোধ তৈরি হয়।
পররাষ্ট্র ও নিরাপত্তা কমিটির প্রধান ইউলি এডেলস্টাইনকে বরখাস্ত করা হয়।
জায়োনিস্ট ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির নেতা বেনি গ্যান্টজ বলেন, এটি রাজনৈতিক কারণে লজ্জাজনক বরখাস্ত।
বিরোধী ডেমোক্রেটিক অ্যালায়েন্স পার্টির নেতা ইয়ার গোলান বলেন, এডেলস্টাইনের অপসারণের উদ্দেশ্য ছিল সামরিক ফাঁকিকে রক্ষা করা।
শেষ পর্যন্ত লিবারম্যান ঘোষণা করেন, নেতানিয়াহুর মন্ত্রিসভা শুধু যুদ্ধ-এড়ানো ফাঁকিবাজদের নিয়ে চিন্তিত, সেনাবাহিনীর কর্মীদের নিয়ে নয়। তার মতে, এই মন্ত্রিসভা উৎখাত করতে হবে।