ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজা সিটি দখলে এগোচ্ছে ইসরায়েল, আল-আহলি হাসপাতালে ভয়াবহ হামলা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

গাজা সিটি দখলে এগোচ্ছে ইসরায়েল, আল-আহলি হাসপাতালে ভয়াবহ হামলা

ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলের পরিকল্পনা আরও জোরদার করেছে। শহরের আল-আহলি হাসপাতালে বিমান হামলা চালিয়ে সাতজনকে হত্যা করেছে তারা। একই সঙ্গে দখলের অংশ হিসেবে ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, অবরোধ ও ত্রাণ সংকটে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১ জনে, যাদের মধ্যে ১০৮ জন শিশু।

অন্যদিকে ইসরায়েলের ভেতরেই যুদ্ধবিরোধী আন্দোলন তীব্র হয়েছে। হাজার হাজার মানুষ তেল আবিবে নেমে এসে যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলিদের মুক্তির দাবি তুলেছে।

আন্তর্জাতিক মহলেও ক্ষোভ বেড়েছে। বিশেষ করে আল জাজিরার সাংবাদিক হত্যার পর নিন্দার ঝড় বইছে বিশ্বজুড়ে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৬১ হাজার ৮২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ২৭৫ জন। অন্যদিকে ওই দিনের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিল ১,১৩৯ জন, বন্দি হয়েছিলেন ২০০’র বেশি মানুষ।