ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পরকীয়ার ইঙ্গিতে রাগের বলি! স্ত্রীকে পিটিয়ে কান ছিঁড়ে ফেললেন স্বামী, শান্তিপুরে তোলপাড়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৫, ০৪:০৮ পিএম

পরকীয়ার ইঙ্গিতে রাগের বলি! স্ত্রীকে পিটিয়ে কান ছিঁড়ে ফেললেন স্বামী, শান্তিপুরে তোলপাড়

সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস ও ভালোবাসার ওপর, কিন্তু পরকীয়ার খোঁচা দিয়ে তা ধ্বংস করা যায়। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার চাঁদড়া গ্রামে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা, যেখানে স্বামীর রাগে স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, রোববার (১৭ আগস্ট) রাতে স্ত্রী ছবি দেবনাথের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে তার স্বামী টিঙ্কু দেবনাথ ছবি দেবনাথের কান ছিঁড়ে দেন। সোমবার ছবি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, ছবি ও টিঙ্কু কয়েক বছর ধরে সংসার করছিলেন। টিঙ্কু পেশায় পরিযায়ী শ্রমিক, সম্প্রতি বাড়ি ফিরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। ছবির অভিযোগ, টিঙ্কু এক প্রতিবেশী নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জড়িত ছিলেন। প্রতিবাদ করায় রোববার রাতে তিনি স্ত্রীর ওপর আক্রমণ চালান এবং কানের উপর আঘাত করে ছিঁড়ে দেন।

ছবির চিৎকারে আশেপাশের মানুষ ছুটে আসেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। সোমবার কানে ব্যান্ডেজ নিয়ে ছবি থানায় যান এবং স্বামীর বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে এখনো টিঙ্কু দেবনাথ ঘটনার প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।