ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এরিন! ক্যারিবিয়ান দ্বীপ ও ইউএস পূর্ব উপকূল সতর্কতায়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এরিন! ক্যারিবিয়ান দ্বীপ ও ইউএস পূর্ব উপকূল সতর্কতায়

ক্যারিবিয়ান অঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় এরিন মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বাহামাস, তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জের বাসিন্দারা। আটলান্টিক হারিকেন মৌসুমের প্রথম বড় ঝড় এরিন বর্তমানে ক্যাটাগরি-৪ শক্তিতে রয়েছে। সপ্তাহান্তে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ অতিক্রম করার সময় এটি আরও শক্তিশালী হয়েছে। খবর: রয়টার্স।

এখন পর্যন্ত হারিকেনটি সরাসরি উপকূলে আঘাত হানবে কি না তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সমুদ্রের লহর এবং বাতাসের তীব্রতা ব্যাপক। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার পূর্বাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

অ্যাকিউওয়েদারের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ অ্যালেক্স সোসনোস্কি জানান, এরিন দ্রুত শক্তিশালী হয়েছে। মাত্র ২৭ ঘণ্টার মধ্যে ক্যাটাগরি-৫ পর্যায়ে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এরিন বর্তমানে ক্যাটাগরি-৪ অবস্থায় রয়েছে এবং সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বিপজ্জনক ঝড় হিসেবেই থাকবে। তবে বারমুডা বা যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত নাও হানতে পারে।

এদিকে ব্রিটেনের নিয়ন্ত্রিত তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে জন যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাহামাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং তুর্কস ও কাইকোস ইতোমধ্যেই ঝড়ের প্রভাব অনুভব করছে। নৌযানগুলোকে সমুদ্রে যাত্রা না করার নির্দেশ দেওয়া হয়েছে।