ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজার স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট করার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, যা বলছে অ্যামনেস্টির প্রতিবেদন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

গাজার স্বাস্থ্য ব্যবস্থা নষ্ট করার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, যা বলছে অ্যামনেস্টির প্রতিবেদন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার ফিলিস্তিনিদের অনাহারে রাখছে।

ফরাসি সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার শিশুদের চিকিৎসা দেওয়া স্বাস্থ্যকর্মীদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানিয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে বিপুলসংখ্যক শিশু অপুষ্টিতে ভুগছে।

অ্যামনেস্টি জানায়, ইসরায়েল গত ২২ মাস ধরে গাজায় ত্রাণ ও সহায়তা প্রবেশে কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে। তবে বারবার ইচ্ছাকৃতভাবে অনাহারে রাখার অভিযোগ অস্বীকার করেছে। এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও, ইসরায়েলের সামরিক ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, “ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে অনাহারে রাখার কৌশল প্রয়োগ করছে, যা ফিলিস্তিনিদের স্বাস্থ্য, কল্যাণ এবং সামাজিক কাঠামোকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।