ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মালয়েশিয়ায় সুখবর! ফের খুলছে কলিং ভিসার কোটা, ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

মালয়েশিয়ায় সুখবর! ফের খুলছে কলিং ভিসার কোটা, ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে বড় স্বস্তির খবর এসেছে। দেশটির সরকার জানিয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবারও কলিং ভিসার কোটা উন্মুক্ত থাকবে। আজ মঙ্গলবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল।

কোন কোন খাতে সুযোগ?

মালয়েশিয়ার গণমাধ্যমের তথ্যমতে, এবার মোট ১৩টি খাতে বিদেশি শ্রমিক নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে—

কৃষি

বাগান

খনি

হোলসেল অ্যান্ড রিটেল

ল্যান্ড ওয়্যারহাউস

সিকিউরিটি গার্ড

মেটাল অ্যান্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস

রেস্তোরাঁ

লন্ড্রি

কার্গো

বিল্ডিং ক্লিনিং

এছাড়া নির্মাণ খাতে (Construction) নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে। আর ম্যানুফ্যাকচারিং সেক্টরে অগ্রাধিকার পাবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (MIDA) অনুমোদিত নতুন বিনিয়োগ প্রকল্প।

এবার নিয়ম বদলেছে

আগের মতো আর সরাসরি নিয়োগকর্তা বা এজেন্ট আবেদন করতে পারবে না। শুধু খাতভিত্তিক অফিশিয়াল এজেন্সির মাধ্যমেই আবেদন জমা দেওয়া যাবে। আবেদন যাচাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং যৌথ কমিটি।

কতজন শ্রমিকের সুযোগ?

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন বিদেশি শ্রমিকের কোটা চালু আছে, যা চলবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে এরপর থেকে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট কর্মশক্তির ১০ শতাংশ পর্যন্ত অনুমোদন দেওয়া হবে।

তবে এবারকার কোটায় বাংলাদেশি শ্রমিক কতজন আবেদন করতে পারবেন, তা এখনো স্পষ্ট করেনি মালয়েশিয়ার কর্তৃপক্ষ।