ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

২০২৬ সালে কবে শুরু হবে রমজান? জেনে নিন সম্ভাব্য তারিখ ও চাঁদ দেখার নিয়ম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

২০২৬ সালে কবে শুরু হবে রমজান? জেনে নিন সম্ভাব্য তারিখ ও চাঁদ দেখার নিয়ম

২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে আগ্রহ তুঙ্গে। জ্যোতির্বিদদের হিসাবে ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হতে পারে রোজা, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে 

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য বছরের সবচেয়ে বরকতময় সময় পবিত্র রমজান মাস। ইবাদত-বন্দেগি, আল্লাহর নৈকট্য লাভ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, পরিবারকে আরও কাছাকাছি আনা এবং দান-খয়রাতের মাধ্যমে মানবিকতা ছড়িয়ে দেওয়ার জন্য এই মাসের গুরুত্ব অনন্য।

২০২৬ সালেও কোটি কোটি মানুষ এই মাসের অপেক্ষায় দিন গুনছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, অধিকাংশ আরব দেশে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, চূড়ান্ত ঘোষণা আসবে চাঁদ দেখার পর। সাধারণত শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা কমিটি আকাশ পর্যবেক্ষণ করে রমজানের শুরুর দিন নিশ্চিত করে।

প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ ও চাঁদ দেখা কমিটি নিজেদের নিয়ম অনুসারে রমজান শুরুর ঘোষণা দেয়। ইসলামিক ক্যালেন্ডার যেহেতু চাঁদভিত্তিক, তাই প্রতিটি মাস শুরু হয় নতুন চাঁদ দেখার মাধ্যমে।

চন্দ্রপঞ্জিকা সৌর পঞ্জিকার চেয়ে ছোট হওয়ায়, প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১১ দিন আগে চলে আসে। ফলে ৩৩ বছরের একটি পূর্ণচক্রে মুসলমানরা বছরের প্রতিটি ঋতুতেই এই পবিত্র মাসটি পালন করার সুযোগ পান।