ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুদ্ধবিরতিতে রাজি হামাস, কিন্তু ইরানের হুঁশিয়ারি: যেকোনো সময় ইসরায়েল আক্রমণ!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

যুদ্ধবিরতিতে রাজি হামাস, কিন্তু ইরানের হুঁশিয়ারি: যেকোনো সময় ইসরায়েল আক্রমণ!

গাজায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে নতুন করে শান্তির আভাস মিলেছে। মধ্যস্থতাকারীদের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। সোমবার ১৯ আগস্ট রয়টার্স ও এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তবে যুদ্ধ থেমে গেলেও শান্তির নিশ্চয়তা এখনো মিলছে না। কারণ একই দিনে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হয়নি। তাঁর ভাষায়, “যা চলছে তা কেবল সাময়িক বিরতি। যেকোনো মুহূর্তে ইসরায়েল আবার হামলা চালাতে পারে। আর আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।

এএফপি জানিয়েছে, হামাস ও তার মিত্র সংগঠনগুলো কোনো সংশোধন ছাড়াই যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে। প্রস্তাবের জবাব ইতিমধ্যেই মধ্যস্থতাকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় হামাস। ওই ঘটনায় ১,২০০ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে বন্দি করা হয়। এর পরপরই ইসরায়েল গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে, যা প্রায় ২২ মাস ধরে চলছে। এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগেও গত জানুয়ারিতে কাতারের মধ্যস্থতায় ও যুক্তরাষ্ট্র ও মিশরের প্রচেষ্টায় ইসরায়েল ও হামাস সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। তবে মার্চের শুরুতে বন্দি মুক্তি নিয়ে দ্বন্দ্বের জেরে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবার হামলা শুরু করে।