ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারত-মহাসাগরে হুমকি! চীনের নতুন হ্যাঙর সাবমেরিন পাকিস্তানের হাতে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

ভারত-মহাসাগরে হুমকি! চীনের নতুন হ্যাঙর সাবমেরিন পাকিস্তানের হাতে

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে পাকিস্তান নতুন করে নৌসেনা শক্তি বাড়াচ্ছে। চীনের ঘনিষ্ঠ সমর্থনে পাকিস্তানের হাতে পৌঁছেছে হ্যাঙর শ্রেণীর উন্নত সাবমেরিন। এ ধরনের আটটি সাবমেরিনের মধ্যে তৃতীয়টি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। চলতি বছরের মার্চে দ্বিতীয়টি সরবরাহ করা হয়েছিল।

পাকিস্তানের ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ, ভাইস অ্যাডমিরাল আব্দুল সামাদ জানিয়েছেন, এসব সাবমেরিন আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ এবং সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। ধারণা করা হচ্ছে, সাবমেরিনগুলোতে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন বা AIP প্রযুক্তি থাকতে পারে।

পাকিস্তান এ সব অস্ত্র ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতে ব্যবহার করেছে। এখন চীনা সাবমেরিন পাকিস্তানের হাতে পৌঁছানোর ফলে ভারতের জন্য নতুন কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের নতুন নৌসামরিক ক্ষমতা আঞ্চলিক শক্তির ভারসাম্য পাল্টাতে পারে, কারণ ভারতের নৌবাহিনীর কাছে এখনও AIP প্রযুক্তি সম্পন্ন সাবমেরিন নেই, যদিও তাদের দুটি পরমাণু সাবমেরিন রয়েছে।