ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ওয়াশিংটনে আলোচনার মাঝেও ক্রেমেনচুতে রাশিয়ার হামলা! শত্রুতা থামছে না


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

ওয়াশিংটনে আলোচনার মাঝেও ক্রেমেনচুতে রাশিয়ার হামলা! শত্রুতা থামছে না

ওয়াশিংটনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা চালাচ্ছেন। তবে বৈঠক চলাকালীন দুই পক্ষেরই আক্রমণ অব্যাহত আছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানাচ্ছেন, রাশিয়া দেশটির শিল্পনগরী ক্রেমেনচুকে হামলা চালিয়েছে। ক্রেমেনচুতে অবস্থিত ইউক্রেনের সবচেয়ে বড় তেল শোধনাগার রাশিয়ার নিয়মিত লক্ষ্যবস্তু। অপরদিকে, ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, তারা রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে দুটি অস্ত্রগুদামে হামলা চালিয়েছে।

এদিকে মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ নামের আন্তর্জাতিক জোটের বৈঠক। এতে ইউরোপ ও কমনওয়েলথভুক্ত ৩০টির বেশি দেশ অংশ নিয়েছে। বৈঠকে যুদ্ধ থামার পর রাশিয়া যেন নতুন করে আক্রমণ করতে না পারে, সে বিষয়ে নানা প্রস্তাব নিয়ে আলোচনা হয়। ইউক্রেনে সেনা মোতায়েন, অস্ত্র সহায়তা এবং প্রতিরক্ষা সহযোগিতা ছিল বৈঠকের মূল বিষয়।