ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ট্রাম্পের সতর্কবার্তা: জেলেনস্কিকে শান্তিচুক্তিতে নমনীয় হতে হবে!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

ট্রাম্পের সতর্কবার্তা: জেলেনস্কিকে শান্তিচুক্তিতে নমনীয় হতে হবে!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেনের শান্তিচুক্তি আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নমনীয় হতে হবে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সরাসরি সম্প্রচারে তিনি এ মন্তব্য করেন।

ফক্স নিউজ জানতে চায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প ও জেলেনস্কির ত্রিপক্ষীয় বৈঠক কোনো অগ্রগতি দেখিয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন, তিনি সোমবার পুতিনকে ফোন করেছিলেন এবং আশা করছেন, রুশ প্রেসিডেন্টের আচরণ ভালো হবে। তা যদি না হয়, তাহলে পরিস্থিতি “খারাপ” হতে পারে।
জেলেনস্কি সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি আশা করেন জেলেনস্কি যা করার দরকার করবেন, তবে আলোচনায় তার নমনীয় হওয়া প্রয়োজন। ট্রাম্প আরও জানান, তিনি কখনও বলবেন না যে জেলেনস্কি ও পুতিন “সবচেয়ে ভালো বন্ধু” হয়ে যাবেন, তবে এই দুই নেতা মূল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।

সাড়ে তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ ট্রাম্পের তৎপরতায় শান্তির পথে এগোচ্ছে। এর অংশ হিসেবে গত শুক্রবার আলাস্কায় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। তিন দিনের মাথায় ট্রাম্প হোয়াইট হাউসে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে বলে জেলেনস্কি ও নেতারা জানিয়েছেন।

পুতিন-ট্রাম্প বৈঠকের পর, রয়টার্স জানিয়েছিল, রাশিয়া চায় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের পুরো অংশ মস্কোর হাতে দিতে। বিনিময়ে, রাশিয়া ইউক্রেনে দখল করা কিছু এলাকা ছাড়বে। কিয়েভ যদি এতে রাজি হয়, তাহলে রুশ সেনারা সম্মুখসারি বরাবর যুদ্ধ বন্ধ করবে। তবে জেলেনস্কি শুরু থেকেই নিজেদের ভূখণ্ড রাশিয়ার হাতে দেওয়ার বিরোধী।

ফক্স নিউজ ট্রাম্পকে জিজ্ঞেস করেছিল, বৈঠকে ‘ভূখণ্ড বিনিময়’ বিষয়ে আলোচনা হয়েছে কি না। জবাবে তিনি বলেন, “ইউক্রেন তাদের জীবন ফিরিয়ে পাবে, অনেক ভূখণ্ডও ফিরে পাবে। তবে এটি একটি যুদ্ধ। মানুষ পছন্দ করুক বা না করুক, রাশিয়া সামরিকভাবে শক্তিশালী।