ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

৩৫ হাজার ফুট ওপরে প্রেম! পাইলট-বিমানসেবিকার গোপন রোমান্স নিয়ে চাঞ্চল্যকর ফাঁস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

৩৫ হাজার ফুট ওপরে প্রেম! পাইলট-বিমানসেবিকার গোপন রোমান্স নিয়ে চাঞ্চল্যকর ফাঁস

আকাশপথের যাত্রা মানেই নিয়ম-কানুন, শৃঙ্খলা আর কঠোর নিরাপত্তা। তবে সম্প্রতি এক কেবিন ক্রুর দাবি তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেছেন—অটোপাইলট চালু থাকলেই ককপিট নাকি অনেক সময় হয়ে ওঠে গোপন প্রেমের আস্তানা!

কেবিন ক্রুর বিস্ফোরক দাবি

‘সিয়েরা মিস্ট’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে ওই কেবিন ক্রু লিখেছেন, বিদেশি এয়ারলাইনসের দীর্ঘ দূরত্বের ফ্লাইটগুলোতে প্রায়ই পাইলট ও বিমানসেবিকার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি ককপিটে তৈরি হয় কুখ্যাত ‘হাই মাইল ক্লাব’।

তার অভিযোগ, দীর্ঘ ফ্লাইটে যখন একজন পাইলট ককপিট ছাড়েন বা বিশ্রামে থাকেন, তখন সুযোগ নিয়ে কিছু বিমানসেবিকাকে ককপিটে ডাকা হয়। সেখানেই ঘটে গোপন অন্তরঙ্গ মুহূর্ত। অনেক সময় নাকি এই পরিকল্পনা আগে থেকেই সাজানো থাকে।

শুধু ককপিট নয়, গোপন বিশ্রামকক্ষও

শুধু ককপিট নয়, বিমানসেবিকার দাবি—ক্রু রেস্ট ডেকও ব্যবহার হয় এসব গোপন কর্মকাণ্ডে। এই রেস্ট ডেক হলো বিশেষ কক্ষ, যেখানে কেবল কেবিন ক্রুরাই প্রবেশ করতে পারেন, যাত্রীদের অনুমতি থাকে না।

বিতর্কে সরগরম নেটদুনিয়া

ঘটনাটি প্রকাশ্যে আসতেই অনলাইনে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একপক্ষ বলছে, এসব ঘটনা আসলেই ঘটে এবং এটি নতুন কিছু নয়। অন্যরা বলছেন, পুরো বিষয়টি নিছকই মনগড়া গল্প, মনোযোগ কাড়ার জন্য বলা হয়েছে।

এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক এয়ারলাইনস এ নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে কেবিন ক্রুর এই দাবি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা থামছেই না।