ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজা দখলের পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা, শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের ভয়াবহ অভিযান!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

গাজা দখলের পথে ৬০ হাজার ইসরায়েলি সেনা, শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের ভয়াবহ অভিযান!

গাজায় আবারও ভয়াবহ সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার ১৯ আগস্ট রাতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সেনাবাহিনীর উপস্থাপিত নতুন পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন।

প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, আইডিএফ বা ইসরায়েলি সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা “গিডিয়নস চ্যারিয়টস বি” নামে এই অভিযানের পরিকল্পনা মন্ত্রীর সামনে তুলে ধরেন। কাটজ তাতে পূর্ণ সমর্থন দেন।
এর আগে একই নামে চালানো অভিযানে হামাসকে চাপ দিতে আইডিএফ উপত্যকার ৭৫ শতাংশ অঞ্চল দখল করেছিল। এবার লক্ষ্য আরও বড়—পুরো গাজা সিটি দখল।

সূত্র জানাচ্ছে, কাটজ বৈঠকে আইডিএফের প্রস্তুতি ও পরিকল্পনার প্রশংসা করেছেন। আক্রমণের অংশ হিসেবে প্রায় ৬০ হাজার সেনাকে রিজার্ভ থেকে ডাকার নির্দেশও অনুমোদন করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, অভিযানের কারণে গাজা সিটি থেকে উপত্যকার দক্ষিণাঞ্চলে অন্তত ১০ লাখ বেসামরিক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে। এজন্য মানবিক সহায়তা পরিকল্পনাও অনুমোদন দিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়।