ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজার খান ইউনিসে হামাসের চমকপ্রদ হামলা, ইসরায়েলি সেনারা চরম আতঙ্কে!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

গাজার খান ইউনিসে হামাসের চমকপ্রদ হামলা, ইসরায়েলি সেনারা চরম আতঙ্কে!

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের যোদ্ধাদের মাধ্যমে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে জটিল এক হামলা চালিয়েছে। বুধবার ২০ আগস্ট সকালে গাজার খান ইউনিসে এই অভিযানের সময় বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলে হামাস দাবি করেছে।
হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের নবনির্মিত সামরিক পোস্ট লক্ষ্য করে তারা হঠাৎ করে হামলা চালায়। খুব কাছ থেকে বাড়ির ভেতরে থাকা সেনাদের ওপর হালকা অস্ত্র, গ্রেনেড এবং মর্টার ফায়ার ব্যবহার করে হামলা চালানো হয়। তাদের এক স্নাইপার এবং একটি মারকাভা-৪ ট্যাংকের কমান্ডারও আহত হন।

এছাড়া, আহত সেনাদের উদ্ধার করতে আসা ইসরায়েলি বাহিনীর ওপর এক হামাস যোদ্ধা আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান। হামাস জানিয়েছে, অভিযান কয়েক ঘণ্টা স্থায়ী হয় এবং শেষে তারা সেখান থেকে সরে যায়। তবে কতজন সেনা আহত বা নিহত হয়েছে, সে তথ্য তারা প্রকাশ করেনি।

দখলদার ইসরায়েল হামাসের হামলার তথ্য স্বীকার করেছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে, খান ইউনিসে অন্তত ১৮ হামাস যোদ্ধা হঠাৎ হামলা চালায়। এতে এক সেনা গুরুতর আহত এবং দু’জন সামান্য আহত হয়েছেন। ইসরায়েলি পাল্টা হামলায় হামাসের ১০ যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলি সেনারা নিশ্চিত করেছেন, হামলায় মেশিন গান ও আরপিজি ব্যবহার করা হয়েছে এবং হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে হামলা চালিয়েছে।