ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরাইল-অস্ট্রেলিয়া টানাপোড়েনে নতুন মোড়: দখলদার নেতানিয়াহুকে ধুয়ে দিলো অস্ট্রেলিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

ইসরাইল-অস্ট্রেলিয়া টানাপোড়েনে নতুন মোড়: দখলদার নেতানিয়াহুকে ধুয়ে দিলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ-কে কড়া জবাব দিয়েছে দেশটি, যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলবানিজকে ‘বিশ্বাসঘাতক’ বলেছিলেন।

নেতানিয়াহু এই মন্তব্য করেন এমন সময়ে, যখন অস্ট্রেলিয়া এক কট্টর ডানপন্থী ইসরাইলি নেতার ভিসা বাতিল করেছিল। মঙ্গলবার, ১৯ আগস্ট, অফিসিয়াল এক্স পোস্টে তিনি লিখেছেন,
“ইতিহাস আলবানিজকে একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে মনে রাখবে, যিনি ইসরাইলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।”
এছাড়াও তিনি অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করার অভিযোগ তুলেছেন।

যদিও দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে টানাপোড়েন চলে আসছিল, নেতানিয়াহুর অভিযোগের পর অস্ট্রেলিয়া তা কঠোরভাবে অস্বীকার করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক সাক্ষাৎকারে বলেছেন,
“শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশু অনাহারে থাকে তা নয়।”

এর আগে, গত জুনে অস্ট্রেলিয়া ইসরাইলপন্থি হিলেল ফাল্ড-এর ভিসা বাতিল করেছিল। তখনও নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিল অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ। একই কারণে, গত বছর ইসরাইলের সাবেক বিচারমন্ত্রী আইয়েলেত শাকেদ-কেও অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি।