ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা মহাসাগরে বড় মোতায়েন! জাহাজ ও সাবমেরিন ছাড়াও সেনা ফোর্স আনল তারা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা মহাসাগরে বড় মোতায়েন! জাহাজ ও সাবমেরিন ছাড়াও সেনা ফোর্স আনল তারা

দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্র মোতায়েন করছে একাধিক যুদ্ধজাহাজ ও সামরিক যান। বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ওই এলাকায় পৌঁছাবে মার্কিন নৌবাহিনীর তিনটি অ্যাজিস গাইডেড মিসাইল সিস্টেমযুক্ত ডেস্ট্রয়ার— ইউএসএস গ্রেভলি, ইউএসএস জেসন ডানহ্যাম এবং ইউএসএস স্যাম্পসন।

এছাড়া মোতায়েন করা হচ্ছে পি-৮ মডেলের গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং কয়েকটি সাধারণ যুদ্ধজাহাজ। মোটামুটি ৪ হাজার নৌসদস্যকে পাঠানো হচ্ছে এই অঞ্চলে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই বাহিনী আন্তর্জাতিক আকাশসীমা ও জলসীমায় নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, এবং প্রয়োজন হলে নির্দিষ্ট স্থানে হামলার জন্য প্রস্তুত থাকবে।

তবে কর্মকর্তারা উল্লেখ করেছেন, এই অভিযান মূলত মাদকচক্র দমনেই চালানো হচ্ছে। এখন পর্যন্ত ভেনেজুয়েলা সরকার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ভেনেজুয়েলার মাদকচক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই সামরিক উদ্যোগ তার সরকারের ধারাবাহিক নীতির অংশ।