ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজার সুড়ঙ্গ থেকে বেরোতেই ধ্বংস! হামাস ডেরায় ইসরায়েলের আকাশ ও ভূমি হামলার ভিডিও ভাইরাল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৫, ০৫:০৮ পিএম

গাজার সুড়ঙ্গ থেকে বেরোতেই ধ্বংস! হামাস ডেরায় ইসরায়েলের আকাশ ও ভূমি হামলার ভিডিও ভাইরাল

দক্ষিণ গাজার খান ইউনিসে হামাসের ডেরায় ইসরায়েলি সেনাদের আক্রমণ ভেসে উঠল নতুন ভিডিওতে। সুড়ঙ্গ থেকে বেরোতে গিয়ে হামাস সদস্যরা লক্ষ্যবস্তু হয় একের পর এক হামলার। আইডিএফ জানায়, ভূমি ও আকাশ থেকে চালানো এই হামলায় ১০-১৮ জন হামাস সদস্য নিহত হয়েছেন। একাধিক হামলার মুহূর্ত ফুটে উঠেছে ভিডিওতে, যা প্রকাশ করেছে ইসরায়েলি সেনা।

দক্ষিণ গাজার খান ইউনিসে হামাসের ডেরায় অভিযান চালাল ইসরায়েলি সেনারা (আইডিএফ)। একের পর এক হামলার ভিডিও বুধবার প্রকাশ করা হয়েছে। সুড়ঙ্গ থেকে বেরোতে শুরু করলে হামাস সদস্যদের লক্ষ্য করে ভূমি ও আকাশ থেকে তাণ্ডব চালানো হয়।

স্থানীয় সময় সকাল ৯টায় সুড়ঙ্গ থেকে বের হন হামাসের ১৮ জন সদস্য। সেই সময়ই ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে তৎপরতা শুরু করে। মেশিন গান ও আরপিজি নিয়ে হামাসের সদস্যরা পাল্টা আক্রমণ চালান, কিন্তু আইডিএফ সাঁজোয়া গাড়ি ও আকাশপথে তাড়া চালিয়ে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়।

আইডিএফ ভিডিওতে দেখিয়েছে, হামাস কিভাবে সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করছে এবং কিভাবে সেনারা তাদের নিশানা বানাচ্ছে। ভিডিওতে দেখা যায়, হামলার মুখে কিছু সদস্য আবার সুড়ঙ্গে ফিরে যায়। আইডিএফ দাবি করেছে, হামলায় হামাসের ১০ জন সদস্য নিহত হয়েছে।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, খান ইউনিসে বুধবার সামনাসামনি লড়াই চালানো হয়েছে। দশজন জঙ্গি নিহত হয়েছেন। অন্য একটি ঘটনায় হামাসের কয়েকজন সদস্য ইসরায়েলি সেনাদের ডেরায় ঢুকলেও হামলা চালানোর আগে তাঁদের  গুলি করে মারা হয়েছে বলে দাবি করা হয়েছে।