ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌদিতে অবৈধ প্রবাসীদের ধরপাকড়! এক সপ্তাহেই গ্রেপ্তার প্রায় ২২ হাজার, কোন অপরাধে কতজন আটক?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

সৌদিতে অবৈধ প্রবাসীদের ধরপাকড়! এক সপ্তাহেই গ্রেপ্তার প্রায় ২২ হাজার, কোন অপরাধে কতজন আটক?

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলছে ব্যাপক অভিযান। গত এক সপ্তাহেই গ্রেপ্তার হয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ। আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে তাদের আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৩ আগস্ট) সৌদি গেজেটকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কোন অপরাধে কতজন ধরা পড়লেন?

আবাসিক আইন লঙ্ঘন: ১৩,৫৫১ জন

অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা: ৪,৬৬৫ জন

শ্রম আইন ভঙ্গ: ৪,০০৬ জন

অবৈধভাবে সৌদিতে প্রবেশ: ১,৭৮৬ জন (এর মধ্যে ৫৭% ইথিওপিয়ান, ৪২% ইয়েমেনি এবং ১% অন্য দেশের নাগরিক)

অন্য দেশে পালানোর চেষ্টা: ৩৩ জন

পরিবহন আইন ভঙ্গ: ১৮ জন

কড়া সতর্কবার্তা

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ করা কাউকে যদি কেউ পরিবহন বা আশ্রয় দেয়, তবে তাকে অন্তত ১৫ বছরের জেল, ১ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং যানবাহনসহ সম্পত্তি বাজেয়াপ্ত করার শাস্তি দেওয়া হবে।

অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের জন্য এটি বড় সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে।