ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মাঝ আকাশে কাণ্ডকারখানা! বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় ধরা পড়লেন ব্রিটিশ এয়ারওয়েজের বিমানবালা, রক্ত পরীক্ষায় বেরোল মাদক—এরপর যা ঘটল...


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

মাঝ আকাশে কাণ্ডকারখানা! বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় ধরা পড়লেন ব্রিটিশ এয়ারওয়েজের বিমানবালা, রক্ত পরীক্ষায় বেরোল মাদক—এরপর যা ঘটল...

বিমানের টয়লেট থেকে এক চাঞ্চল্যকর ঘটনা— ব্রিটিশ এয়ারওয়েজের এক বিমানবালা ধরা পড়লেন নগ্ন অবস্থায়। শুধু তাই নয়, তিনি ছিলেন মাদকাসক্ত।

শনিবার (২৩ আগস্ট) নিউইয়র্ক পোস্ট জানায়, ওই কাণ্ডের পরপরই বিমানবালাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে তোলা হয়েছে।

মাঝ আকাশে ‘কাণ্ড’

৪১ বছর বয়সী বিমানবালা হ্যাডেন পেন্টেকস্ট ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী এক ফ্লাইটে কর্মরত ছিলেন।
বিমান যখন মাঝ আকাশে, তখন হঠাৎ করে তিনি উধাও হয়ে যান। পরে সহকর্মীরা তাকে বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় খুঁজে পান। সেই সময় তিনি উত্তেজিত হয়ে বকাবকি করছিলেন, প্রচণ্ড ঘামছিলেন এবং আচরণ ছিল অস্বাভাবিক।

রক্ত পরীক্ষায় ধরা পড়ল মাদক

পরে রক্ত পরীক্ষায় তার শরীরে মেথামফেটামিন ও অ্যামফিটামিন পাওয়া যায়। আদালত জানায়, তিনি ফ্লাইটের আগে নিয়মিত নিরাপত্তা পরীক্ষায় অংশ নিতে এড়িয়ে যান। ম্যানেজার যখন তাকে ডাকেন, তখন তিনি পেট ব্যথার অজুহাত দেন এবং পোশাক পরিবর্তনের কথা বলে অদৃশ্য হয়ে যান।

সহকর্মীদের আতঙ্ক

সহকর্মীরা যখন তাকে টয়লেটে খুঁজে পান, তখন তার চোখের পাতা অস্বাভাবিকভাবে বড় হয়ে ছিল, হৃদস্পন্দন ছিল স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত। হিথ্রো বিমানবন্দরে পৌঁছানো পর্যন্ত প্রতি ২০ মিনিট অন্তর সহকর্মীরা তার স্বাস্থ্য পরীক্ষা করছিলেন।
অবশেষে বিমান অবতরণের পর জরুরি চিকিৎসকরা পেন্টেকস্টকে সরাসরি হাসপাতালে নিয়ে যান।

আদালতের সিদ্ধান্ত

বেসিংস্টোকের বাসিন্দা পেন্টেকস্টকে আদালত প্রাথমিকভাবে জামিনে মুক্তি দিলেও, আইলওয়ার্থ ক্রাউন কোর্টে তার বিরুদ্ধে শাস্তির রায় ঘোষণা হতে পারে।

ব্রিটিশ এয়ারওয়েজের সাথে যোগাযোগ করলেও এ বিষয়ে প্রতিষ্ঠানটি এখনও কোনো মন্তব্য জানায়নি।