ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এক ইঞ্চিও ছাড়ব না”—পতাকা দিবসে রাশিয়াকে হুঁশিয়ারি জেলেনস্কির


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

এক ইঞ্চিও ছাড়ব না”—পতাকা দিবসে রাশিয়াকে হুঁশিয়ারি জেলেনস্কির

ইউক্রেনের পতাকা দিবসে ফের কড়া বার্তা দিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধের মাঝেই তিনি সাফ জানিয়ে দিলেন—ইউক্রেনের ভূখণ্ড নিয়ে কোনো ধরনের আপস হবে না, দেশের এক ইঞ্চি মাটিও রাশিয়ার হাতে তুলে দেওয়া হবে না।

শনিবার রাজধানী কিয়েভে এক মিনিট নীরবতার মধ্য দিয়ে পতাকা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। ঘণ্টা বাজিয়ে হাজারো নিহত ইউক্রেনীয় সেনার স্মরণে দাঁড়িয়ে থাকেন উপস্থিত সবাই। এরপর অর্কেস্ট্রার সুরের সঙ্গে উত্তোলন করা হয় ইউক্রেনের জাতীয় পতাকা।

জেলেনস্কি আবেগঘন কণ্ঠে বলেন, “দখলকৃত এলাকাগুলোতে এই পতাকার উপস্থিতি মানে শক্তির প্রতীক। সেখানে প্রতিটি নাগরিকের হাতে পতাকা থাকার অর্থ হলো—আমরা কখনোই দখলদারদের হাতে আমাদের ভূমি তুলে দেব না। এই পতাকা আমাদের শহীদ সেনা আর অসংখ্য সাধারণ মানুষের রক্ত, আত্মত্যাগ ও গৌরবের প্রতীক।

অনুষ্ঠানে অংশ নেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারাও। তারা জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

জেলেনস্কি তার বক্তব্যে আরও বলেন, “জাতীয় পতাকা কেবল একটি কাপড়ের টুকরো নয়। এটি আমাদের স্বাধীনতার প্রতীক। এই পতাকার নিচেই ইউক্রেনের ভবিষ্যৎ গড়ে উঠবে, এবং এই পতাকার ছায়াতেই ইউক্রেনের জয় নিশ্চিত হবে।