ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

করাচিতে ধসে পড়ল ‘র’ নেটওয়ার্ক! সিটিডি’র হাতে গ্রেপ্তার ৬


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

করাচিতে ধসে পড়ল ‘র’ নেটওয়ার্ক! সিটিডি’র হাতে গ্রেপ্তার ৬

করাচিতে সিটিডি’র বড় অভিযান: পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ বা R&AW-এর সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। শনিবার সিটিডি ঘোষণা করেছে, ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ‘র’-এর সঙ্গে সরাসরি যোগাযোগে ছিল।

সিটিডি’র অতিরিক্ত আইজিপি আজাদ খান জানান, ২০২৫ সালের ৮ জুলাই করাচির বাদিন এলাকায় ৪৫ বছর বয়সী আবদুর রহমান হত্যার ঘটনার সূত্র ধরে গ্রেপ্তার অভিযান শুরু হয়। তদন্তে বোঝা যায়, হত্যার পরিকল্পনায় একটি বিস্তৃত নেটওয়ার্ক জড়িত। নেটওয়ার্কটি পরিচালনা করছিলেন বিদেশে অবস্থানরত ‘র’ হ্যান্ডলার সঞ্জয় সঞ্জীব কুমার, যিনি “ফৌজি” নামেও পরিচিত।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সালমানের নেতৃত্বে উমায়ের, সাজাদ, ওবায়েদ, শাকিল, আরসালান ও তালহা ছিলেন। তারা ১৩ মে থেকে নিহত ব্যক্তির ওপর নজরদারি চালাচ্ছিল, হত্যার পরিকল্পনা তৈরি করেছিল এবং মাতলিতে হামলা চালিয়েছে ১৮ মে। এই অভিযান চালাতে নেটওয়ার্কটি উপসাগরীয় রাষ্ট্র থেকে অর্থায়ন পেয়েছিল, যা ব্যাংক চ্যানেল ও স্থানান্তরের মাধ্যমে পাঠানো হয়েছিল।

তদন্তে পাওয়া প্রমাণ অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯ মিমি ও ৩০ বোর পিস্তল, মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আজাদ খান জানিয়েছেন, নেটওয়ার্কটি শুধু হত্যার নির্দেশই দেয়নি, বরং একটি নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনকেও প্রক্সি হিসেবে ব্যবহার করেছে।

তিনি আরও যোগ করেন, “এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের মধ্যে পড়ে। পাকিস্তান বিষয়টি আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করবে। সন্দেহভাজনরা স্বীকার করেছে, তারা ভারতের গোয়েন্দা এজেন্ট হিসেবে কাজ করছিল।
তদন্ত এখনো চলছে এবং আরও গ্রেপ্তার হতে পারে।