ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হুথিদের পাল্টা জবাব: ইয়েমেনে ইসরাইলের বিধ্বংসী বোমা হামলা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

হুথিদের পাল্টা জবাব: ইয়েমেনে ইসরাইলের বিধ্বংসী বোমা হামলা

ইয়েমেনের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী বা আইএএফ। রবিবার গভীর রাতে হওয়া এই আকস্মিক অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯২ জন। আহতদের মধ্যে সাতজন শিশু ও তিনজন নারী রয়েছেন।

সোমবার এক বিবৃতিতে হুথি-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

অভিযানের সময় ইসরাইলি বিমান বাহিনী প্রেসিডেন্টের সরকারি বাসভবন, দুটি বিদ্যুৎকেন্দ্র, একটি জ্বালানি তেলের ডিপোসহ সানার বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ করে।

অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে, ইয়েমেনের হুথিরা গত কয়েক মাস ধরে নিয়মিত রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আসছে ইসরাইলের দিকে। সেই হামলার জবাব হিসেবেই রবিবার রাতের অভিযান চালানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি অভিযান শুরু হওয়ার পর থেকে হুথিরা ইসরাইলের মূল ভূখণ্ড ও লোহিত সাগর–এডেন উপসাগরে ইসরাইল-সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে একের পর এক হামলা চালিয়ে আসছে। গত দুই বছরে তারা ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে।