ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পুরনো অস্ত্র, নতুন কৌশল: ইউক্রেন বাজিমাত করছে আকাশে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

পুরনো অস্ত্র, নতুন কৌশল: ইউক্রেন বাজিমাত করছে আকাশে

ইউক্রেনের আকাশে রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে চমক দেখাচ্ছে অদ্ভুত কৌশল। অত্যাধুনিক সমরাস্ত্রের বদলে সোভিয়েত আমলের ইয়াক-৫২ বিমান ব্যবহার করে প্রতিপক্ষকে প্রতিহত করছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই আসনের পুরনো বিমান রাশিয়ার অর্ল্যান-১০ ও জালা ড্রোনকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম হচ্ছে। ইউক্রেনের ১১ আর্মি অ্যাভিয়েশন ব্রিগেড এই বিমান দিয়ে ড্রোন শিকারে নিয়োজিত। বিমানের পাইলট জানিয়েছেন, আধুনিক সমরাস্ত্রের যুগে এই পুরনো বিমান দিয়ে ড্রোন ধ্বংস করা এক অভিনব অভিজ্ঞতা।

ইয়াক-৫২-তে রাডার নেই, এটি কেবল দিনে ব্যবহারযোগ্য। প্রতিপক্ষের ড্রোন আকাশে ঢুকলেই গানার একটার পর একটা লক্ষ্য করে গুলি চালান। মূলত রাশিয়ার অর্ল্যান এবং জালা ড্রোনকেই নিশানা করা হচ্ছে।

রাশিয়া ইতোমধ্যেই নজর দিয়েছে ইউক্রেনের এই কৌশলের দিকে। বিভিন্ন সূত্র বলছে, তারা ইয়াক-৫২-এর আধুনিক সংস্করণ ইয়াক-৫২বি২ তৈরি করছে। এতে একটি শটগান লাগানো হয়েছে, যা বিমানের ডানার নীচে বসানো। তবে বন্দুক দিয়ে ড্রোন ধ্বংস করা অত্যন্ত চ্যালেঞ্জিং, এতে প্রয়োজন দক্ষ পাইলট ও গানার। ইউক্রেন এই কৌশল ব্যবহার করে চমক দেখাচ্ছে, পুরনো অস্ত্র দিয়েও প্রতিপক্ষকে ঘায়েল করছে।