ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ২১ নিহত, ৫ সাংবাদিকও প্রাণ হারালেন!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ২১ নিহত, ৫ সাংবাদিকও প্রাণ হারালেন!

গাজায় নাসের হাসপাতালে হামলা: পাঁচ সাংবাদিকসহ ২১ নিহত, ইসরায়েলের দাবি ‘ক্যামেরা লক্ষ্য করেছিল’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও প্রাণঘাতী হামলা। সোমবার নাসের হাসপাতালে পর পর দুইবার ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালায়। এতে পাঁচজন সাংবাদিক, উদ্ধারকর্মীসহ ২১ জন নিহত হন।

আজ মঙ্গলবার ২৬ আগস্ট ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হাসপাতালটিতে হামাস ক্যামেরা স্থাপন করেছিল। তাদের দাবি—ক্যামেরা ব্যবহার করে হামাস সেনাদের গতিবিধি লক্ষ্য করছিল এবং তাই সেটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
আলজাজিরা জানাচ্ছে, গাজায় রক্তক্ষয়ী হামলার বৈধতা দিতে ইসরায়েল প্রায়শই হামাসের অস্ত্র উপস্থিতির বিষয়টি উল্লেখ করে।

নাসের হাসপাতালের হামলা সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, প্রথমে ট্যাংক থেকে গোলা ছোড়া হয়। এরপর সাংবাদিকরা খবর সংগ্রহ ও আহতদের উদ্ধার করতে গেলে আবারও হামলা চালানো হয়। এতে সঙ্গে সঙ্গে নিহত হন উপস্থিত মানুষ।

মানবাধিকার সংস্থা গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার নিন্দা জানিয়ে আসছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা তথ্য অনুযায়ী, এ পর্যন্ত গাজায় নিহতের ৮৩ শতাংশই বেসামরিক নাগরিক।
নাসের হাসপাতালের হামলার পর যুক্তরাজ্য, কানাডাসহ পশ্চিমা দেশগুলো তীব্র প্রতিক্রিয়া জানায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি গাজায় হত্যাযজ্ঞের এই চিত্র দেখতে চান না।