ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্র ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিল করল, লুলা বলেন ‘দায়িত্বজ্ঞানহীন’


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ আগস্ট, ২০২৫, ০৬:০৮ পিএম

যুক্তরাষ্ট্র ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিল করল, লুলা বলেন ‘দায়িত্বজ্ঞানহীন’

ব্রাজিলের বিচারমন্ত্রী রিকার্দো লেওয়ানডস্কির মার্কিন ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। তিনি বলেন, “আমার সহকর্মীর ভিসা বাতিল করা যুক্তরাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।

মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তর এখনও আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি।
উল্লেখ্য, সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্র মামলার বিচার শুরু হওয়ার পর থেকে ওয়াশিংটন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সিলভা প্রশাসনের বিরুদ্ধে। এর ধারাবাহিকতায় লেওয়ানডস্কির ভিসা বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লুলা রাজধানী ব্রাসিলিয়ায় মন্ত্রিসভার বৈঠকে বলেন, “আমরা লেওয়ানডস্কির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের কিছু আমদানিপণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন এবং বলসোনারোর বিচার কার্যক্রম পরিচালনাকারী বিচারককেও নিষেধাজ্ঞার আওতায় এনেছেন।

বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় আঁকড়ে থাকার ষড়যন্ত্র। দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, মামলা তার রাজনৈতিক প্রার্থিতিকে ২০২৬ সালের নির্বাচনে প্রভাবিত করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। বর্তমানে তিনি গৃহবন্দি অবস্থায় রয়েছেন এবং সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছেন।