এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম
ফ্রান্সে সরকারি ছুটি কমানোর প্রস্তাব ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু জানিয়েছেন, এ ইস্যুতে আগামী ৮ সেপ্টেম্বর সংসদে আস্থা ভোট হবে।
সরকার বাজেট ঘাটতি কমাতে দুটি সরকারি ছুটি বাদ দেওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু সাধারণ মানুষ, শ্রমিক সংগঠন আর বিরোধী দল একযোগে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে। ছুটি বাতিলের প্রস্তাবকে তারা “অন্যায্য ও অমানবিক” বলে দাবি করছে।
রাজনৈতিক অস্থিরতার আঁচ পড়েছে অর্থনীতিতেও। আস্থা ভোটের শঙ্কায় ২৬ আগস্ট মঙ্গলবার ফরাসি শেয়ারবাজারে বড় ধস নামে। পাশাপাশি সরকারি বন্ডের সুদের হার কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের সতর্কতা—আস্থা ভোটে সরকার টিকতে না পারলে ফ্রান্সে নতুন এক রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।
এদিকে সংকটের মধ্যেই নতুন উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনার প্রকাশ্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ইহুদি-বিরোধিতা মোকাবিলায় পদক্ষেপ না নেওয়ার জন্য সমালোচনা করেন।
এ ঘটনার পর ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতকে তলব করে। তবে তিনি হাজির হননি। ফরাসি সরকার এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’ আখ্যা দিয়ে জানায়—
“এ বিষয়ে আমাদের যুক্তরাষ্ট্র থেকে কোনো শিক্ষা নেওয়ার প্রয়োজন নেই।