এনবিএস ডিজিটাল ডেস্ক | প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫, ০১:০৮ এএম
অস্ট্রেলিয়া সরকার ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেঘিকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। সিডনি ও মেলবোর্নে দুটি ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগ এনে ক্যানবেরা কর্তৃপক্ষ রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার কোনো বিদেশি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া।