ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশ নতুন ইতিহাস লিখছে!” মার্কিন শুল্ক ইস্যুতে ভারতীয় সাংবাদিকের বিস্ফোরক মন্তব্য, দিলেন দেশের অর্থনৈতিক রূপান্তরের বড় ইঙ্গিত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

বাংলাদেশ নতুন ইতিহাস লিখছে!” মার্কিন শুল্ক ইস্যুতে ভারতীয় সাংবাদিকের বিস্ফোরক মন্তব্য, দিলেন দেশের অর্থনৈতিক রূপান্তরের বড় ইঙ্গিত

বাংলাদেশের অর্থনীতি নিয়ে এবার প্রশংসায় মুখ খুললেন ভারতের বিশিষ্ট সাংবাদিক সিদ্ধার্থ ভারদারাজান। দ্য ওয়্যারের প্রতিষ্ঠাতা সম্পাদক শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ যা করতে পেরেছে, তা দেশের অর্থনৈতিক রূপান্তরের বড় দিকচিহ্ন।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ এখন নতুন ইতিহাস লিখছে। অর্থনীতিকে সামনে রেখে ভবিষ্যতের দিকনির্দেশনা তৈরির পথে হাঁটছে দেশটি। ভারত ও বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের পদক্ষেপ নিঃসন্দেহে দেশের সক্ষমতা ও পরিবর্তনের বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বলেন, “আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আশা করি, তরুণরা এ বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন হয়ে এগিয়ে আসবে।”

দুই দিনব্যাপী এই বেঙ্গল ডেল্টা কনফারেন্স আয়োজন করেছে ঢাকা ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)। নানা বিষয় নিয়ে আয়োজিত এই সম্মেলনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি নীতি নির্ধারক, গবেষক ও বিশ্লেষকরা।

বাংলাদেশের অর্থনীতি ও রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে এমন ইতিবাচক মন্তব্য সম্মেলনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।