ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আরএসএস প্রধানের চাঞ্চল্যকর দাবি: প্রতিটি ভারতীয় পরিবারে থাকা উচিত ৩ সন্তান, দেশীয় নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য জরুরি!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ আগস্ট, ২০২৫, ০৭:০৮ পিএম

আরএসএস প্রধানের চাঞ্চল্যকর দাবি: প্রতিটি ভারতীয় পরিবারে থাকা উচিত ৩ সন্তান, দেশীয় নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য জরুরি!

ভারতের প্রতিটি পরিবারে তিনটি সন্তান থাকা উচিত বলে চূড়ান্ত আহ্বান জানিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শুক্রবার তিনি বলেন, দেশের জনসংখ্যা ও ভবিষ্যতের পারিবারিক স্থিতিশীলতা রক্ষা করতে গড়ে প্রতি দম্পতির তিনটি সন্তান থাকা প্রয়োজন। ভাগবত উল্লেখ করেছেন, “ঠিক সময়ে বিয়ে করলে তিন সন্তান থাকলে বাবা-মা ও সন্তানরা সুস্থ থাকে, এবং পারিবারিক জীবনে সমস্যা কম হয়।”

আরএসএস প্রধান আরও বলেছেন, “গড় জন্মহার ২.১ হলেও কোনো দম্পতির ০.১ সন্তান হওয়া সম্ভব নয়, তাই দুইয়ের পরবর্তী সংখ্যাটি তিন হওয়া উচিত।” তিনি জানিয়েছেন, তিন সন্তান থাকলে ভাইবোনরা ইগো সামলানো শিখে এবং ভবিষ্যতের পরিবারিক ঝামেলা কম থাকে।

তাছাড়া, ৭৫ বছর বয়সে মোদি বা অন্য নেতাদের অবসরের বিষয়ে তিনি জানিয়েছেন, “আমি কখনো বলিনি কারো অবসর নেয়ার কথা। আরএসএস যদি সিদ্ধান্ত নিত, অনেক সময় লাগত। বিজেপির অভ্যন্তরীণ বিষয়গুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।”