ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

১২ বলে ১১ ছক্কা! যুবরাজ-শাস্ত্রীদের ছাপিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার সলমন নিজ়ার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৫, ০৮:০৮ পিএম

১২ বলে ১১ ছক্কা! যুবরাজ-শাস্ত্রীদের ছাপিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ব্যাটার সলমন নিজ়ার

ক্রিকেটের অদ্ভুত কীর্তি গড়লেন সলমন নিজ়ার। কেরল ক্রিকেট লিগের কালিকট বনাম ত্রিবান্দ্রম ম্যাচে তিনি মাত্র ১২ বলে ১১ ছক্কা হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন। বাঁহাতি ব্যাটার সলমন ২৬ বলে ৮৬ রানে অপরাজিত থেকে দলকে ১৮৬ রানে পৌঁছে দেন। তাঁর ব্যাটে ধরা দেয় অসাধারণ ছন্দ: ১৯তম ওভারে পাঁচ ছক্কা, ২০তম ওভারে ছয় ছক্কা এবং ৪০ রান!

সলমনের এই ইনিংস শুধু ম্যাচ নয়, ঘরোয়া ক্রিকেটে তাঁর মর্যাদা আরও দৃঢ় করেছে। গত মরসুমে রঞ্জিতে তিনবার ৯০-এর বেশি রান করেছেন, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ৪৯ বলে অপরাজিত ৯৯ রান করেছেন। এবার কেরল লিগে এই রেকর্ড ব্রেকিং ইনিংস তাঁকে দলীপ ট্রফির দক্ষিণাঞ্চল দলের জন্য শক্ত অবস্থান দিয়েছে।