ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! রাজনৈতিক সমাবেশ রক্তাক্ত, নিহত অন্তত ১৩, আহত ৩০ এর বেশি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! রাজনৈতিক সমাবেশ রক্তাক্ত, নিহত অন্তত ১৩, আহত ৩০ এর বেশি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে রাজনৈতিক সমাবেশ রক্তাক্ত হয়ে উঠল ভয়াবহ বিস্ফোরণে। কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে আয়োজিত বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গল (বিএনপি-এম) এর সভায় মঙ্গলবার সন্ধ্যায় এই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আহতদের দ্রুত কোয়েটা সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএনপি-এম এর ভারপ্রাপ্ত সভাপতি দাবি করেছেন, প্রকৃত আহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরও অনেক বেশি। জানা গেছে, দলটির প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাবেশ শেষে এই বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর মুহূর্তেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান। পুরো এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী এ ঘটনাকে “মানবতার শত্রুদের কাপুরুষোচিত হামলা” বলে আখ্যা দিয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এই রক্তাক্ত হামলা আবারও প্রমাণ করল, বেলুচিস্তান এখনও সহিংসতা ও সন্ত্রাসের ছায়া থেকে পুরোপুরি মুক্ত হয়নি।