ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চায়ের ঘুমের ওষুধ খাইয়ে স্বামী-শাশুড়ি ও সন্তানদের অচেতন করে, একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই বউ! প্রেমের স্বপ্ন পূরণ করার আগেই পুলিশের জালে আটক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ পিএম

চায়ের ঘুমের ওষুধ খাইয়ে স্বামী-শাশুড়ি ও সন্তানদের অচেতন করে, একই প্রেমিকের সঙ্গে পালালেন দুই বউ! প্রেমের স্বপ্ন পূরণ করার আগেই পুলিশের জালে আটক

ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। বাড়ির দুই বউ তাদের স্বামী ও শাশুড়ি এবং তিন মেয়ে অচেতন করে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে একই পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। তবে স্বপ্নের ঘর বাঁধার আগেই পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার বিকেলে ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রী নিখোঁজ হন। পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক আরিফ মোল্লা তাদের স্ত্রীদের নিয়ে পালিয়ে গেছে। আরিফের স্ত্রীও একই অভিযোগ করেন।

মঙ্গলবার অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত কার্যক্রম শুরু করে এবং শেষমেশ দুই গৃহবধূকে আটক করে। পুলিশ জিজ্ঞাসাবাদে দুই বউ স্বীকার করেছেন, আটঘাট বেঁধেই তারা একই প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন।

পালানোর সময় যাতে কেউ বাধা দিতে না পারে, সেই জন্য তারা বাড়ির সবাইকে চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন। ছোট বউ নাজমা জানিয়েছেন, “চায়ে আমরা ঘুমের ওষুধ দিয়েছিলাম, বিষ নয়।” পাশে বসা বড় বউ কুলচান বলেন, “আমরা কেউ আটকাতে না পারে তাই এমন করেছি। এবং হ্যাঁ, একই প্রেমিকের সঙ্গে পালিয়েছি।”

পুলিশ জানায়, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে দুই বউকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তবে প্রেমিক আরিফ পালিয়ে গেছেন। তাকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।