ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজার হামাস মুখপাত্রকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম

গাজার হামাস মুখপাত্রকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা!

গাজার হামাস-নিয়ন্ত্রিত এলাকায় আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ৩০ আগস্ট দেশটির সরকারি সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গাজা সিটির একটি স্থানে হামাসের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। হিব্রু সংবাদমাধ্যমের দাবি, এই ব্যক্তি হচ্ছেন আবু ওবায়দা, যার প্রকৃত নাম হুদায়ফা সামির আবদুল্লাহ আল-কাহলৌত।

ইসরায়েল জানিয়েছে, এই হামলায় তারা নির্ভুল অস্ত্র, আকাশপথে নজরদারি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে। তবে আবু ওবায়দা বেঁচে আছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। হামাস এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আবু ওবায়দা দীর্ঘদিন ধরে মুখোশ পরা অবস্থায় জনসমক্ষে বক্তব্য দিয়ে আসছেন এবং তার প্রকৃত পরিচয় বা অবস্থান গোপন রাখা হয়েছে। ইসরায়েল পূর্বেও একাধিকবার তাকে হত্যার চেষ্টা করেছে।

চিকিৎসা সূত্র জানিয়েছে, শনিবার ভোরে গাজার পশ্চিমাঞ্চলীয় আল-রিমাল এলাকায় একই ধরনের বিমান হামলায় সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, ভবনটিতে নারী, শিশু এবং বাস্তুচ্যুত মানুষ বসবাস করছিলেন।